• CGDF
সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (পূর্ত) এর কার্যালয় সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (পূর্ত) এর কার্যালয়

উদ্দেশ্য ও কার্যাবলী

 সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (পূর্ত) কার্যালয়ের উদ্দেশ্য ও কার্যাবলীঃ

 
১) প্রধান কার্যালয়ের সার্বিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ;
২) সেনাবাহিনী ও বিমানবাহিনীর যাবতীয় পূর্ত ও আনুষাঙ্গিক কাজের আর্থিক নিয়ন্ত্রণ ও হিসাব সংরক্ষণ;
৩) সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ (ই-ইন-সি) এর আর্থিক পরামর্শক হিসাবে কাজ করা;
৪) সেনাবাহিনী ও বিমানবাহিনীর জিই/এজিই এর অনুকূলে বাজেট বরাদ্দ সাপেক্ষে নগদস্বত্ত্ব প্রদান করা:
৫) সেনাবাহিনী ও বিমানবাহিনীর জিই/এজিই কর্তৃক সংরক্ষিত সামরিক পূর্ত কাজের ক্যাশবই এবং পরিশোধিত বিল/ ভাউচার সমূহের উত্তর নিরীক্ষা;
৬) ঠিকচুক্তি, সংশোধিত ঠিকাটুক্তি, লীজ, চুক্তি সমন্বয়, প্রতিবেদন, মাসিক অবজেকশন আইটেমস, দালানের পূণ: উপযোজন, সংশোধিত প্রাক্কলন, নিরাপত্তা জামানত ইত্যাদি যাচাইকরণ;
৭) পূর্ত কাজের প্রশাসনিক অনুমোদন ও কারিগরি মঞ্জুরী যাচাইকরণ,
৮) Demolition statement ও বিক্রয় হিসাব যাচাইকরণ:
৯) সেনা ও বিমানবাহিনীর পূর্ত বাজেট উপযোজন ও পূন:উপযোজন যাচাইকরণ:
১০) বার্ষিক পূর্ত ব্যয় ও রিপোর্ট রিটার্ণসমূহ যাচাইকরণ;
১১) অত্র কার্যালয়ের ক্যাডারভুক্ত কর্মকর্তাগণের দ্বারা এসএসও (সুপিরিয়র সার্ভিস অফিসার) রিভিউ এর মাধ্যমে স্থানীয় নিরীক্ষার অগ্রগতি ও স্থানীয় নিরীক্ষায় উত্থাপিত আপত্তিসমূহের উপর আলোচনা ও নিষ্পত্তিমূলক পরামর্শ প্রদান;
১২) এ কার্যালয়ের অধীনস্থ গ্যারিসন সমূহের ইউনিট একাউনট্যান্টদের কার্যক্রমের স্বাচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক পরিদর্শনঃ
১৩) সেনাবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন ইউনিট ফরমেশন ও সেনানিবাসের ব্যবহৃত টেলিফোন, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল প্রস্তুতকরণ ও পে অফিসে বেতন বিল হতে কর্তনের নিমিত্ত প্রেরণ:
১৪) DW&CE (Army), DW&CE (Air Force) এবং আন্তঃবাহিনীর পূর্ত ও আনুষাঙ্গিক কাজের খরচসহ এ কার্যালয়ের হিসাব প্রস্তুতকরণ: