অফিস পরিচিতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়, অর্থ বিভাগের স্মারক নং-এমএফ (ইসি-১) ডিপি-১/৮২/৪৫০/১(২৫) তারিখঃ ২৭/০৯/১৯৮২, Revised System of Financial Management for the Defence Forces-1982 এবং অর্গানাইজেশনাল সেট আপ সংক্রান্ত মার্শাল 'ল' কমিটির রিপোর্ট ডিসেম্বর/১৯৮২ এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আর্থিক ব্যবস্থাপনায় গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পূর্বের মিলিটারী একাউন্টস ডিপার্টমেন্ট (MAD) এর স্থলে Defence Finance Department (DFD) প্রতিষ্ঠিত হয়। একই আদেশের প্রেক্ষিতে প্রতিরক্ষা অর্থ বিভাগকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়।
Defence Finance Department (DFD) এর প্রধানকে Controller General Defence Finance (CGDF) নামকরণ করা হয়। বাংলাদেশ সেনা বাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনীর আর্থিক কর্মকান্ডকে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সিজিডিএফ এর অধীনে বিভিন্ন এসএফসি/এফসি অফিস নামে সহযোগী অফিস গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পূর্ত কাজ সম্পাদনে সরকারের আর্থিক বিধি বিধান সম্পর্কে পরামর্শ/নির্দেশনা দেয়ার লক্ষ্যে সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (পূর্ত) কার্যালয়ের আত্মপ্রকাশ ঘটে।
সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (পূর্ত) মহোদয় মূলতঃ Military Engineering Service (MES) এর প্রধান Engineer In Chief (ই-ইন-সি) এর আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেন।